Dhaka ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০ জনের অধিক আহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির সমন্বিত তৎপরতায় দুর্ঘটনা-পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের সময় ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। একটি কক্ষ থেকে ৪টি মরদেহ পাওয়া গেছে এবং পৃথক ২টি কক্ষ থেকে আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিসোর্টের ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen + 16 =

About Author Information

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

Update Time : ০৭:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬