Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিরতরে অবসর নাকি নতুন চুক্তি, মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন নেইমার। তবে সান্তোসের জার্সিতে এখনও খেলে চলছেন তিনি। আগামী ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। এরপর অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন- তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে কথা বলেছেন নেইমার।

সোমবার (৩ আগস্ট) নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়রের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার জানান, এখনই তিনি অবসর নিচ্ছেন না, তবে ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে ভাববেন।

নেইমার বলেন, ‘আমি জানি না কতদিন খেলা চালিয়ে যাব। এখনই থামার কথা ভাবছি না, তবে কতদিন পারবো সেটাও নিশ্চিত নয়। সান্তোসের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং তা পুরোপুরি সম্মান জানিয়েই পূরণ করতে চাই। এরপর ভেবে দেখবো, সান্তোসে থাকবো, নাকি ছেড়ে অন্য কোথাও যাবো, কিংবা খেলা ছেড়ে দেব কি না। সত্যি বলতে এখনও জানি না কী করবো, ডিসেম্বর আসতে অনেক দেরি।’

কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে বুধবার (৫ আগস্ট) রেমোর মুখোমুখি হবে সান্তোস। বর্তমানে শারীরিক ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমার বলেন, ‘শারীরিকভাবে আমি বেশ ভালো অনুভব করছি, দিন দিন মাঠে নিজের সেরাটা ফিরিয়ে আনছি। আগামীকালের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen + seventeen =

About Author Information

চিরতরে অবসর নাকি নতুন চুক্তি, মুখ খুললেন নেইমার

Update Time : ০৭:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬