Dhaka ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘা-চারঘাটে কোনো কাঁচা রাস্তা থাকবে না

8 / 100 SEO Score

রাজশাহীর বাঘা-চারঘাট এলাকায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না রাজশাহীর বাঘা-চারঘাটে বলে জানিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাইদ চাঁদ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বাঘা পৌরসভা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ইন্টিগ্রেটেড আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের আওতায় এক হাজার ৭৭০ মিটার সড়ক এবং তিন হাজার ১২ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমপি চাঁদ বলেন, চরাঞ্চলে এরইমধ্যে সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে। চরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সহজ করতে নতুন সেতু নির্মাণের কাজও টেন্ডার আহ্বানের মাধ্যমে দ্রুত শুরু হবে।

আলোচনা সভা শেষে এমপি আবু সাইদ চাঁদ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের পাশে নির্মাণকাজের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তফিকুল ইসলাম তফি।

এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার প্রমুখ।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ছয়টি স্থানে ইউনিব্লক ও আরসিসি সড়ক, পাঁচটি ক্রস ড্রেন এবং ৯৭ মিটার পাইলিং কাজ করা হবে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে বাঘা পৌরসভা ও এলজিইডি। এতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ সরকার এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

বাঘা পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম জানান, প্রকল্পটির চুক্তিমূল্য সাত কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৩৯৩ টাকা ৬৮ পয়সা। রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস হোসাইন এন্টারপ্রাইজ নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 + 15 =

About Author Information

বাঘা-চারঘাটে কোনো কাঁচা রাস্তা থাকবে না

Update Time : ০৪:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬