Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া: ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ম্যাকেই শহরে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এই শহরে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ থেকে ২৬ আগস্ট এই ম্যাচ হবে।

দ্বিতীয় টেস্ট শুরুর আরও ৪ দিন বাকি। তার আগেই এই ম্যাচের প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।

ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর যেখানে পুরুষদের টেস্ট ম্যাচ হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শনিবারের প্রথম দিনের সব সাধারণ টিকিট এবং করপোরেট প্যাকেজ শেষ হয়ে গেছে। তবে পরের দিনগুলোর টিকিট এখনও পাওয়া যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি মানুষের এই উৎসাহ দেখে আমরা আনন্দিত। ম্যাকেই টেস্টের প্রথম দিনের টিকিট প্রথম বল হওয়ার আগেই শেষ হয়ে যাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘ডারউইনে ২২ বছর পর টেস্ট ম্যাচ ফিরেছে, আর ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হচ্ছে। নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ডের মানুষ এবং সারা অস্ট্রেলিয়া ও বিদেশের দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে।’

এর আগে ডারউইনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। বাংলাদেশ এই ম্যাচ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নেয়। এই জয়ের পর ম্যাকেই টেস্টের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 2 =

About Author Information

বাংলাদেশ-অস্ট্রেলিয়া: ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

Update Time : ০৫:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬