Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিক্সিং কাণ্ডে বিপিএলের ৩ অভিযুক্তকে বহিষ্কার বিসিবির মক্কা প্যাক্টে অংশ নিতে পরিস্থিতি যাচাই-বাছাই করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা এ বছরই পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ আগস্ট) নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর শতাধিক নিহত এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের বেশিরভাগই পর্যটক।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। আমরা পরিস্থিতির সর্বশেষ খবর অনুসরণ করছি। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।’

বার্তায় আরও বলা হয়, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

আরও বলা হয়, নেপালের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে।

দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থা কাজ করছে।

নেপালের এই কঠিন সময়ে পাশে থাকার ঘোষণা দিয়ে বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি মানবিক সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight + 14 =

About Author Information

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

Update Time : ০৭:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬