সংবাদ শিরোনাম :
শ্বাসকষ্ট নিয়ে বারডেম হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী টুকু
ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
তিনি বলেন, রাত ৯টার দিকে মন্ত্রীকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট ছিল। বর্তমানে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান আব্দুল্লাহ আল কায়েস।















