Dhaka ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। বিশেষ করে বাথরুমগুলোর বেহাল দশা দেখে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি নিজেই বাথরুম ক্লিন করব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিদর্শনের ওই ভিডিও প্রকাশ করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে গত মঙ্গলবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

ভাইরাল হওয়া ভিডিওটিতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়- বাথরুমগুলোর জঘন্য অবস্থা, দুর্গন্ধ বের হচ্ছে। একেক ফ্লোরে ছয়টি বাথরুম থাকলেও পাঁচটি অকেজো। টাইলসগুলো অপরিষ্কার, ফ্যানগুলো নোংরা। এটা তেমন কিছু না, শুধু ক্লিন করা দরকার। এমন অবস্থা হলে রোগীরা কিভাবে এগুলো ব্যবহার করবেন? ট্রিটমেন্ট পরে, আগে অন্তত বাথরুম এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বাথরুম ও চারপাশের নোংরা পরিবেশ দেখে মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। সেখানে উপস্থিত চিকিৎসক এবং কর্মচারীদের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ প্রদান করেন মন্ত্রী।

ভিডিওতে আরও দেখা যায়, সেখানকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ চেপে রাখতে না পেরে কৃষিমন্ত্রী দায়িত্বরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, দ্রুত সুইপার ও হারপিক নিয়ে আসেন আমি নিজেই ক্লিন করব। এত সুন্দর অফিসে বসে মিটিং করেন, অথচ বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী।

এ সময় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তোড়জোড় শুরু হয় এবং তারা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবা নিয়ে নানা অভিযোগ ছিল। মন্ত্রীর ঝটিকা পরিদর্শনের পর কর্তৃপক্ষের এই কঠোর অবস্থানকে সাধারণ মানুষ ও সেবাপ্রার্থীরা সাধুবাদ জানিয়েছেন। দ্রুত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − fourteen =

About Author Information

হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী

Update Time : ০৪:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬