Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়মে সাজছে সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সরকার প্রতিনিধি ও উন্নয়ন প্রকল্প কর্মীদের জন্য সরকারি ও ব্যক্তিগত কাজে পাসপোর্ট ইস্যুর নিয়মে পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সরকারি কাজে বিদেশ ভ্রমণে নির্দিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বিনা ফি-তে অফিসিয়াল পাসপোর্ট পাবেন বলেও জানানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। নতুন শর্ত ও নির্দেশনা সম্বলিত এ পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর করা হবে বলেও উল্লেখ রয়েছে সেখানে।

এতে জানানো হয়, সরকারি রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারী, জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরতদের সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি আদেশের (জিও) ভিত্তিতে বিনা ফি-তেই অফিসিয়াল পাসপোর্ট দেয়া হবে।

তবে, ব্যক্তিগত কাজে ভ্রমণে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব স্থায়ী কর্মকর্তারা সরকারি আদেশ বা এনওসি সাপেক্ষে ফি দিয়ে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। তবে অন্যরা ব্যক্তিগত কাজের ক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট পাবেন। এর মধ্যে রয়েছেন- কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও উন্নয়ন প্রকল্পের কর্মীরা।

অন্যদিকে, ব্যক্তিগত কাজে জরুরি ও অতীব জরুরি সেবার নিতে চাইলে অতিরিক্ত ফি দিয়ে এবং সরকারি আদেশ বা এনওসি সাপেক্ষে সাধারণ পাসপোর্টে পাওয়া যাবে।

বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত নন-ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের পরিবার বিনা ফি-তে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট পাবেন। অর্থাৎ মিশনে কর্মরত নন-ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের স্ত্রী/স্বামী ও ২৫ বছর বয়স পর্যন্ত সন্তানরা বিনা ফি-তে পাঁচ বছর মেয়াদি অফিসিয়াল পাসপোর্ট পাবেন। ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের ‘ডোমেস্টিক এইড’-দেরও নির্ধারিত ফি-তে একই মেয়াদি পাসপোর্ট দেয়া হবে, তবে কর্মকাল শেষে তা জমা দিতে হবে।

এছাড়া, অফিসিয়াল পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা অবসর-উত্তর ছুটির মধ্যে যেটি আগে কার্যকর হবে সেটি পর্যন্ত। এক্ষেত্রে আবার ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা শুধু অফিসিয়াল পাসপোর্ট পাবেন; সাধারণ পাসপোর্ট নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

জালিয়াতি রোধে প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থায় একজন ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে, এবং সংশ্লিষ্ট আদেশ/এনওসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × three =

About Author Information

নতুন নিয়মে সাজছে সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট

Update Time : ০৫:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬