Dhaka ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে কিউআরে মাশুল নেই

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

আগামীকাল থেকে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে বিক্রেতাদের আর ১ শতাংশ মাশুল দিতে হবে না। মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

ডিজিটাল মাধ্যম বাংলা কিউআরে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করে সেই অর্থ ব্যাংক থেকে তুলতে ১ শতাংশ মাশুল দিতে হতো বিক্রেতাকে। এ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল থেকে বিক্রেতাকে ১ শতাংশ এমডিআর দিতে হবে না।

বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলা কিউআরকে আরো সুশৃঙ্খল ও টেকসই করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের জনগণের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে একটি নিরাপদ, সহজ এবং অন্তর্ভুক্তিমূলক আন্তঃ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।

আরিফ হোসেন খান জানান, বর্তমানে ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছে। গত জুনে একক বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর এ প্লাটফর্মের মাধ্যমে সাড়ে ৩ গুণ লেনদেন বৃদ্ধি পেয়েছে। আর্থিক মূল্যে লেনদেন বেড়েছে প্রায় ৫ গুণ।

আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পার্সন টু পার্সন (পিটুপি) লেনদেন চালু করা হবে। ফলে ব্যক্তিপর্যায়েও আন্তঃলেনদেন আরো সহজ হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + 14 =

About Author Information

আগামীকাল থেকে কিউআরে মাশুল নেই

Update Time : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬