Dhaka ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহীর উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুঠিয়া উপজেলার দিঘলকান্দি, বানেশ্বর খুটিপাড়া ও নকুলবাড়িয়া এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অপরাধে তিনজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে জবানবন্দি প্রদান করেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ গঠন করা হয়। পরে তাদের দেওয়া জবানবন্দি এবং উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর আদালতের আদেশ অনুযায়ী সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবহার ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 + 9 =

About Author Information

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

Update Time : ০৬:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬