Dhaka ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর কারখানায় আগুনে দগ্ধ দুই কর্মকর্তা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কর্মকর্তা দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে দুজন কর্মকর্তা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা চিকিৎসকদের সর্বক্ষণিক তত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছেন। অপর সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূর উদ্দিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও ফায়ারফাইটার কালাম।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আহত দুই কর্মকর্তা নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, ফায়ারফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো সড়কে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন সময় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে। পরে আগুন নেভানোর কাজে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারখানার বিপুল পরিমাণ রাসায়নিক ও অন্যান্য সামগ্রী পুড়ে যায় এবং পাশের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − three =

About Author Information

টঙ্গীর কারখানায় আগুনে দগ্ধ দুই কর্মকর্তা হাসপাতালে

Update Time : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬