Dhaka ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের জাপান সফর: ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক
9 / 100 SEO Score

বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সামনে রেখে জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরে জাপানের কাছে ২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন বা ১৪ বিলিয়ন ডলারের একটি কৌশলগত বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনায় শুধু উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা নয়, বরং জাপানি বেসরকারি বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি এবং দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ও গুরুত্ব পাচ্ছে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য তৈরি এ পরিকল্পনায় পরিবহন, জ্বালানি, উৎপাদনশিল্প, সেমিকন্ডাক্টর, কৃষি, পর্যটন ও জলবায়ু সহনশীল অবকাঠামোসহ ১২টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্যাকেজের কয়েকটি উদ্যোগ বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থনৈতিক উন্নয়ন কাঠামো ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি ২.০-এর সঙ্গে যুক্ত। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারকে কেন্দ্র করে শিল্প, বন্দর ও পরিবহন অবকাঠামোর সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

১৯৭১ সাল থেকে বাংলাদেশকে ৩৪ বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বর্তমানে দেশটি বাংলাদেশের অন্যতম প্রধান দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। প্রস্তাবিত নতুন প্যাকেজের মাধ্যমে দীর্ঘদিনের এই সহযোগিতাকে আরও বিস্তৃত করে উৎপাদনমুখী বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশ।

পরিবহন ও নগর যোগাযোগে ৩.৪৫ বিলিয়ন ডলারের প্রস্তাব: জাপানের কাছে বাংলাদেশের বিনিয়োগ চাহিদার বড় অংশজুড়ে রয়েছে পরিবহন ও নগর যোগাযোগ অবকাঠামো। এ খাতে ৫৫০ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩.৪৫ বিলিয়ন ডলারের অর্থায়ন চাওয়ার পরিকল্পনা রয়েছে। মেট্রোরেল সম্প্রসারণ, রেল যোগাযোগের উন্নয়ন, বড় সেতু নির্মাণ এবং চট্টগ্রাম-মাতারবাড়ী-কক্সবাজার অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে এ অর্থ ব্যবহারের প্রস্তাব করা হবে।

প্রস্তাবিত প্রকল্পের তালিকায় রয়েছে এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫-এর নর্দান রুট এবং এমআরটি লাইন-৬-এর সম্প্রসারণ। এমআরটি লাইন-১-এর জন্য অতিরিক্ত ৫৯৬ বিলিয়ন ইয়েন এবং এমআরটি লাইন-৫-এর নর্দান রুটের জন্য ৫১৫ দশমিক ২৫ বিলিয়ন ইয়েন অর্থায়নের প্রয়োজন রয়েছে। এসব প্রকল্পে ঋণ দিতে জাপান ইতিমধ্যে সম্মতি দিয়েছে বলে ইআরডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াকে সরাসরি যুক্ত করতে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা চাওয়া হবে। সম্ভাব্যতা যাচাই, প্রকৌশল নকশা, জলবায়ু সহনশীল সংযোগ সড়ক এবং সেতু নির্মাণের বিভিন্ন পর্যায়ে এ সহযোগিতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

কক্সবাজারের মূল ভূখণ্ডের সঙ্গে মহেশখালীর সরাসরি যোগাযোগ স্থাপনেও একটি চ্যানেল সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের যোগাযোগ সহজ হবে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রকৌশল সেবার জন্য ৩ দশমিক ৮৩১ বিলিয়ন ইয়েন সহায়তা চাওয়া হবে।

মাতারবাড়ীকে শিল্প ও বাণিজ্যের কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা: বাংলাদেশের ভবিষ্যৎ বন্দর, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের অন্যতম কেন্দ্র হিসেবে মাতারবাড়ীকে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) ও মাতারবাড়ী হাবের জন্য ৫০০ বিলিয়ন ইয়েন বা ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রস্তাব করা হবে।

প্রস্তাবিত অর্থ দিয়ে গভীর সমুদ্রবন্দর, পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, সড়ক ও রেল যোগাযোগ, শিল্প অবকাঠামো এবং অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো তৈরি হলে আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।

এমআইডিআইয়ের আওতায় ২০৪১ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা তৈরির কাজ চলছে জাইকার সহযোগিতায়। এর একটি গুরুত্বপূর্ণ অংশ মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়। এ প্রকল্পে জাইকার ১০৫ দশমিক ৩৬২ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা রয়েছে। এর আওতায় কনটেইনার ও বহুমুখী টার্মিনাল, ড্রেজিং, প্রবেশপথের সড়ক এবং বন্দরসংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।

মাতারবাড়ীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল ও বন্দরসুবিধা সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি অবকাঠামো উন্নয়নেও জাপানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জাইকা আটটি কিস্তিতে মোট ৭১২ দশমিক ৪৩০ বিলিয়ন ইয়েন ঋণ দিয়েছে। নতুন প্রস্তাবের মাধ্যমে এই অঞ্চলে শিল্প, জ্বালানি ও লজিস্টিকস অবকাঠামোর সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

গাড়ি, যন্ত্রাংশ ও সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ: প্রযুক্তিনির্ভর উৎপাদনশিল্পের বিকাশ এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণ করতে চায় বাংলাদেশ। উৎপাদনশিল্প, সেমিকন্ডাক্টর ও অটোমোবাইল খাতের জন্য প্রস্তাবিত অর্থায়নের পরিমাণ ২৫০ বিলিয়ন ইয়েন বা প্রায় ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

এই পরিকল্পনায় রপ্তানিমুখী গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনের পাশাপাশি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যৌথভাবে সেমিকন্ডাক্টর ও ন্যানোটেকনোলজি গবেষণাগার গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব গবেষণাগারের মাধ্যমে চিপ প্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরি এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের সেমিকন্ডাক্টর রপ্তানি ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে জাপানের প্রযুক্তিশিল্পে দক্ষ কর্মীর চাহিদা পূরণেও বাংলাদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি উৎপাদনকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে। সেখানে গাড়ি ও যন্ত্রাংশ উৎপাদনের কারখানা স্থাপন করে জাপানসহ আঞ্চলিক বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে রপ্তানি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে।

এ ছাড়া ইলেকট্রনিকস, যন্ত্রপাতি ও প্রিসিশন ইঞ্জিনিয়ারিং খাতে বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাব রয়েছে। বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং শিল্পের সরবরাহব্যবস্থা শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।

জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু মোকাবিলায় ২.২০ বিলিয়ন ডলার: জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাপানের কাছে ৩৫০ বিলিয়ন ইয়েন বা প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের অর্থায়ন চাওয়া হবে। এর মধ্যে জ্বালানি ও পরিবেশবান্ধব রূপান্তরের জন্য ২০০ বিলিয়ন ইয়েন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ১৫০ বিলিয়ন ইয়েন রাখার প্রস্তাব রয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করতে নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি এবং জাতীয় গ্রিড আধুনিকায়নে বিনিয়োগ চাওয়া হবে। ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যের সঙ্গে এসব উদ্যোগকে সামঞ্জস্যপূর্ণ রাখার পরিকল্পনা রয়েছে।

জলবায়ু খাতে উপকূলীয় অঞ্চল সুরক্ষা, বাঁধ নির্মাণ, সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল নগর অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দীর্ঘমেয়াদি অভিযোজনের জন্য অনুদান এবং সহজ শর্তের ঋণ সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি, সুনীল অর্থনীতি ও পর্যটনে ১.২২ বিলিয়ন ডলার: কৃষির আধুনিকায়ন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে ১৯৫ বিলিয়ন ইয়েন বা প্রায় ১ দশমিক ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করা হবে। এর মধ্যে কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে ১২০ বিলিয়ন ইয়েন এবং সুনীল অর্থনীতি ও পর্যটন খাতে ৭৫ বিলিয়ন ইয়েন বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

কৃষি খাতে উত্তরাঞ্চলকে আধুনিক ও রপ্তানিমুখী উৎপাদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্য রয়েছে। এজন্য জাপানি প্রযুক্তিনির্ভর স্মার্ট সেচ, নির্ভুল কৃষিচাষ পদ্ধতি এবং আধুনিক কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হবে। এতে কৃষিপণ্যের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি রপ্তানির উপযোগী পণ্য তৈরির সুযোগ বাড়তে পারে।

সুনীল অর্থনীতির ক্ষেত্রে বঙ্গোপসাগরের সম্পদ ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে। গভীর সমুদ্রে মাছ আহরণ, আধুনিক সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আন্তর্জাতিক মানের সনদ অর্জন এবং মাছ পরিবহনের জন্য শীতল সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ খাতে উপকূলীয় অবকাঠামো ও সামুদ্রিক লজিস্টিকস উন্নয়নের প্রস্তাবও অন্তর্ভুক্ত।

পর্যটন খাতে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম এবং দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে কেন্দ্র করে টেকসই পর্যটন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ইকো-রিসোর্ট, হোটেল, ওয়েলনেস সেন্টার ও ডিজিটাল পর্যটনসেবায় জাপানি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে চায় সরকার। এ ছাড়া জাপানি পর্যটকদের আকৃষ্ট করতে পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, রাঙামাটি ও বান্দরবানকে যুক্ত করে বৌদ্ধ ঐতিহ্যভিত্তিক পর্যটন সার্কিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের আওতায় জাপানি ভাষায় দিকনির্দেশনা, গাইড ও দোভাষী সেবা চালুর প্রস্তাব করা হবে।

বছরে এক লাখ কর্মী ও শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য: জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদাকে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগে রূপ দিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রতিবছর এক লাখ দক্ষ কর্মী ও শিক্ষার্থী জাপানে পাঠানোর প্রস্তাব দেওয়া হবে। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সংযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাসে ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসায় জাপানে গেছেন। চলতি বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জাপানে পড়াশোনার সুযোগ পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি খাতে প্রায় ৯ হাজার ৫০০ জন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার ৫০০ জন এবং নির্দিষ্ট দক্ষ কর্মী হিসেবে প্রায় ১ হাজার ৬০০ জন জাপানে গেছেন।
প্রস্তাবিত লক্ষ্য বাস্তবায়নে জাপানি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে একটি মানবসম্পদ উন্নয়ন বিশেষ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে জাপানি ভাষা শেখানো, পেশাগত সনদ প্রদান এবং বিভিন্ন পেশায় বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
নার্সিং, কেয়ারগিভিং, ড্রাইভিং, তথ্যপ্রযুক্তি, মেকানিকস, প্রকৌশল ও উৎপাদনশিল্পের মতো খাতকে প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব করা হবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষক, আধুনিক পাঠ্যক্রম ও স্বীকৃত সনদের মাধ্যমে জাপানে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

এই উদ্যোগ কার্যকর হলে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হতে পারে।

বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিশেষ সুবিধার প্রস্তাব: শুধু সরকারি ঋণনির্ভর প্রকল্প নয়, বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতেও নতুন উদ্যোগ নিতে চায় বাংলাদেশ। এ জন্য ২৫ বিলিয়ন ইয়েনের একটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্প প্রস্তুতি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হবে। এ তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় প্রকল্পগুলো বিনিয়োগের উপযোগী করে তোলা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহজ করার পরিকল্পনা রয়েছে। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্ব সংলাপ চালুর প্রস্তাবও থাকবে। এর মাধ্যমে বিনিয়োগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে নিয়মিত আলোচনা করা যাবে।

ইআরডির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩৮টি। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, বিদ্যমান জাপানি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলারের সহযোগিতা প্যাকেজের প্রস্তাব বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে প্রস্তাবিত অর্থায়নের পুরোটা কোন শর্তে, কত সময়ে এবং কোন প্রকল্পে পাওয়া যাবে, তা নির্ভর করবে দুই দেশের আলোচনার ফলাফল ও প্রকল্পগুলোর মূল্যায়নের ওপর।

বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পের অর্থায়ন, জাপানি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তির প্রশিক্ষণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে কার্যকর সমন্বয় প্রয়োজন হবে। পাশাপাশি প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা, বাস্তবায়নের সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক দায় বিবেচনায় নেওয়াও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর আসন্ন টোকিও সফরে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হতে পারে। তবে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণকে নিশ্চিত অর্থায়ন হিসেবে দেখার সুযোগ নেই; এটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার জন্য প্রস্তুত করা একটি পরিকল্পনা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + ten =

About Author Information

তারেক রহমানের জাপান সফর: ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ

Update Time : ০৭:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬