Dhaka ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিসোর্টে আগুন: ইনচার্জ আটক, নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অগ্নিকাণ্ডে আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যায়নি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 + 16 =

About Author Information

রিসোর্টে আগুন: ইনচার্জ আটক, নিহত ১০

Update Time : ০৩:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬