সরওয়ার আলম রাষ্ট্রপতির প্রেস সচিব
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মো. সরওয়ার আলম। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ তাকে এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দেয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা–৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন।
এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
Reporter Name 



















