Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ লক্ষ্য নিয়ে রেলের রোডম্যাপ দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ শুরু বৈশাখী শোভাযাত্রা, চারুকলা থেকে বর্ণিল আয়োজনে মানুষের ঢল ইরানি নারী ফুটবল দলের অধিনায়কের বাজেয়াপ্ত সম্পদ ফেরত দিচ্ছে সরকার আজও সাতসকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

দুর্নীতিতে জড়িত মন্ত্রী থেকে পিয়ন

12 / 100 SEO Score

ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল বললেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।পূর্বের সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনোরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী মাদক সেবনকারীদের শনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপটেস্টের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন; যাতে মাদকসেবনকারী এবং মাদককারবারিরা কোনোভাবে ছাড় না পায়।ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

পরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজ কল্যাণ বিভাগের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্য সহকারে শুনতে হবে।এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন।সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমার দলের কোনো নেতাকর্মী আপনাদের কোনোরকম হয়রানি করলে সঙ্গে সঙ্গে আমাকে অবহিত করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্নীতিতে জড়িত মন্ত্রী থেকে পিয়ন

Update Time : ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬