Dhaka ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের ঈদ আমেরিকায়, মুশফিক বগুড়ায়– বাকিরা কে কোথায়

12 / 100 SEO Score

এক মাস সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। যথারীতি ইসলাম ধর্মাবলম্বীসহ সবার জন্য এই ঈদ ব্যাপক আনন্দ ও ‍উৎসবের ‍উপলক্ষ্য নিয়ে এসেছে। দেশের ক্রিকেটাররাও এই দিনটি পালন করছেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে।

ঈদের ছুটি কাটাতে এই মুহূর্তে ক্রিকেটাররা পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান রয়েছেন আমেরিকাতে, সেখানে পরিবারের সঙ্গে ঈদ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার আল আমিন হোসেনকেও দেখা গেছে সাকিবের সঙ্গে।

এদিকে, মুশফিকুর রহিম বরাবরের মতো ঈদ পালন করছেন বগুড়াতে। ছেলেসহ পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঈদগাহে ছবিও দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদের সময়টা উপভোগ করছেন রাজশাহীতে।

মেহেদী হাসান মিরাজ পবিত্র মক্কায় গিয়েছিলেন হজ পালন করতে। হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলামরা নিজ নিজ গ্রামেই ঈদ পালন করছেন। এ ছাড়া তাসকিন আহমেদ ঢাকাতে পালন করছেন ঈদ, বাবা ছেলেকে নিয়ে ঈদগাহে নামাজ আদায় করেছেন তিনি। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঢাকায় ঈদ উদযাপন করছেন বলে জানা গেছে, মাহমুদউল্লাহ রিয়াদ অবস্থান করছেন ময়মনসিংহে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাকিবের ঈদ আমেরিকায়, মুশফিক বগুড়ায়– বাকিরা কে কোথায়

Update Time : ০৫:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬