Dhaka ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবিতে পদত্যাগের হিড়িক, একই দিনে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

12 / 100 SEO Score

বিসিবিতে পদত্যাগের হিড়িক লেগে গেছে। দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভার পর চারজন পরিচালক সরে দাঁড়ান। সভা শেষেই পদত্যাগ করেন ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) রাতে পদত্যাগ করেছেন ক্লাব ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম। এদিকে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেও ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা তানিম ও মনজুর এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই এই নিয়ে সাতজন পরিচালক পদত্যাগ করলেন।

এর আগে, ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সবমিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই এই নিয়ে সাতজন পরিচালক পদত্যাগ করলেন। তবে কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।

জানা যায়, ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এই পরিচালক। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। মেডিকেল বিভাগের ভার ছিল মঞ্জুরের।

গতকাল এই চারজনই বিসিবির ম্যারাথন সভায় ছিলেন। সেখানে অনেক সিদ্ধান্তও হয়। কিন্তু এরপরই বোর্ড থেকে সরে গেলেন তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। দুয়েকদিনের মধ্যেই তাদের সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর মধ্যেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিসিবিতে পদত্যাগের হিড়িক, একই দিনে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

Update Time : ০৫:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬