Dhaka ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

রোহিতের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

12 / 100 SEO Score

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। তবুও অনন্য রেকর্ড গড়েছেন তিনি। রোহিত শর্মাকে পেছনে ফেলে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন কোহলি।

রোববার (৫ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। ৪ ওভার ৩ বলে ৩৭ রানের জুটি গড়েন তারা। ১৮ বলে ২৮ রান করে আউট হন বিরাট কোহলি।

এই ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে কোহলি করেছেন ১১৭৪ রান। যা একটি নির্দিষ্ট দলের বিপক্ষে যেকোনো ব্যাটারের চেয়ে সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। কোহলির সমান সংখ্যক ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১১৬১ রান করেছেন তিনি।

এ দিন টিম ডেভিড ও দেবদূত পাড্ডিকালের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ২৫ বলে তিনটি চার ও আটটি ছয়ের সাহায্যে অপ্রতিরোধ্য ৭০ রানের ইনিংস খেলেন টিম ডেভিড। আর ২৯ বলে ৫০ রান করেন পাড্ডিকাল। জবাবে মাত্র ২০৭ রানে অলআউট হয় চেন্নাই।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 9 =

About Author Information

রোহিতের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

Update Time : ০৫:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬