Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফের সতর্কসংকেত: মূল্যস্ফীতি ও ঋণের চাপে বাংলাদেশের অর্থনীতি অতিরিক্ত ডিআইজির বাসায় মদপার্টি, ৮৫ জনকে কারাদন্ড দিলেন ডিএমপি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইশরাকের পদত্যাগ দলীয় সিদ্ধান্তের বিষয়: জামায়াত আমির নগদ লেনদেনে মাথাপিছু ব্যয় প্রায় ১০ হাজার টাকা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ভাইরাল ভিডিওর সঙ্গে বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের সম্পর্ক নেই ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ আরএসএস প্রধানের রাজশাহীর ৩৮ হাজার আখচাষি পাচ্ছেন ১২ কোটি টাকা প্রণোদনা গণমাধ্যম গণতান্ত্রিক হলে উপকৃত হবে জনগণ

আইএমএফ’র সঙ্গে আলোচনা চলমান, সব শর্তে একমত নাও হতে পারে সরকার

12 / 100 SEO Score

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধু তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও সিদ্ধান্ত আছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা মাথায় রেখে কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জ্বালানি তেলের মূল্য নিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগির বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × 3 =

About Author Information

আইএমএফ’র সঙ্গে আলোচনা চলমান, সব শর্তে একমত নাও হতে পারে সরকার

Update Time : ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬