Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান বাড়াতে পিকেএসএফ–সানেম চুক্তি

12 / 100 SEO Score

কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এবং সানেম সভাপতি ড. বজলুল হক খন্দকার প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান।

পিকেএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৯০ সাল থেকে ক্ষুদ্র অর্থায়ন, আয় ক্ষয়কারী ঝুঁকি নিরসন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। এরইমধ্যে ক্ষুদ্র উদ্যোগ খাতে প্রায় চার’শটি ভ্যালু চেইন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

কর্মসংস্থান সৃষ্টির গতি আরও বাড়াতে পিকেএসএফ সম্প্রতি ‘কৌশলগত পরিকল্পনা ২০২৫ থেকে ২০৩০’ প্রণয়ন করেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থানের গুণগতমান মূল্যায়নে সানেমের সঙ্গে অংশীদারিত্ব সম্পর্ক গড়ে তোলা হয়েছে।

তাছাড়া, দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতে টেকসই ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে পিকেএসএফ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কর্মসংস্থান বাড়াতে পিকেএসএফ–সানেম চুক্তি

Update Time : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬