Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

গম রপ্তানি দুর্নীতিতে নুসরাতকে ইডির তলব

12 / 100 SEO Score

টালিউড সিনেমার পর্দা থেকে হুট করেই রাজনীতির মাঠে নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নুসরাত জাহান। তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদেও পৌঁছেছিলেন তিনি।

বর্তমানে চলমান বিধানসভা নির্বাচনের আবহে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে ডিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

টিভি-নাইন বাংলার একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশে গম রপ্তানি ঘিরে যে দুর্নীতির মামলা হয়েছিল সে বিষয়ে জানার জন্য নায়িকাকে তলব করেছে ইডি। কারণ, সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নুসরাত।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ে বসিরহাটের সাংসদ হিসেবে দায়িত্বে থাকায় গোটা প্রক্রিয়া সম্পর্কে নুসরাতের কিছু ধারণা থাকতে পারে। সেই কারণেই তার বক্তব্য নথিবদ্ধ করতে চাইছে ইডি। যদিও অভিনেত্রী এই বিষয় এখনও কোনও মন্তব্য করেননি।

এদিকে ইডির তলবের পর কলকাতা নয়, দিল্লিতে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন নুসরাত। সেই আবেদনের পরবর্তী সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সংস্থার ওপর নির্ভর করছে।

এবার বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলীয় পরিসরের সঙ্গে তার যোগাযোগ এখনও বজায় রয়েছে। প্রচারেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বর্তমানে যশ-নুসরাত তাদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই দুটি ছবি মুক্তি পেয়েছে তাদের প্রযোজনা সংস্থা থেকে।

ছবি প্রযোজনার পাশাপাশি অভিনয়, কেরিয়ার আর ছেলেকে নিয়ে তাদের সংসার। এর মাঝেই ইডি তলবের খবর। ভোটের আবহে এর পরে নুসরাত কী পদক্ষেপ করেন, সেটাই এখন দেখার। সূত্র: দ্য ওয়াল ও হিন্দুস্থান টাইমস

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 5 =

About Author Information

গম রপ্তানি দুর্নীতিতে নুসরাতকে ইডির তলব

Update Time : ০৪:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬