Dhaka ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রে আসা নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ Time View
12 / 100 SEO Score

কেন্দ্রে আসা মহিলা ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানান। এ আসনে আরিফের প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।

যুক্তি তুলে ধরে আরিফুল হক বলেন, বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন নেকাব খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়ে এসেছি।

ইতোমধ্যে অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন বলেও অভিযোগ এসেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে।

এ কারনে এসব এলাকায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

কেন্দ্রে আসা নারী ভোটারদের মুখের নেকাব খুলে ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

Update Time : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬