Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের মদনপুরের চাঁনপুর এলাকায়। এতে একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং পাশের পরিবারের শিশু হযরত আলী (৮)।

কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, মদনপুরের চাঁনপুর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতরে জমে ছিল। সকালে পরিবারের সদস্যরা চুলা জ্বালানোর চেষ্টা করলে আগুনের স্ফুলিঙ্গের সঙ্গে জমে থাকা গ্যাসের বিক্রিয়া হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা পাঁচজন দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

গুরুতর আহত চারজনকে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হযরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 2 =

About Author Information

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬