Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪

8 / 100 SEO Score

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত একটি বোমা অপসারণের সময় আকস্মিক বিস্ফোরণে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানায়, বিস্ফোরিত বোমাটির ধরন এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা সবাই ইউনিটটির অত্যন্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।

জানজান শহরে যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে— সেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকায় বেশ কিছু বোমা ফেলেছিল মার্কিন বিমানবাহিনী— যেগুলো অবিস্ফোরিত থেকে গেছে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। জানজান শহরের ঘটনাকে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে।

যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমার অনুসন্ধান এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যরা। আইআরজিসির তথ্য অনুসারে, এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে বাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম।

সূত্র : ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ

ডিবি/এল

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪

Update Time : ০৫:৪৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬