Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী

9 / 100 SEO Score

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (৩ মে০) সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে এর মধ্যে ৫ জন মক্কা এবং ২ জন মদিনায় মারা গেছেন।

চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্যে জানা যায়, সৌদি মেডিকেল টিম সরাসরি ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন হজযাত্রী পরিবহন করেছে।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। এতে ৪১৯ জন যাত্রী ছিলেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এদিকে ঢাকাস্থ সৌদি দূতাবাস ইতোমধ্যে সব ৭৮ হাজার ৫০০টি ভিসা ইস্যু সম্পন্ন করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট বাংলাদেশে পৌঁছাবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরব পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী

Update Time : ০৮:২৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬