Dhaka ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় হুমকিতে গণমাধ্যমের স্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে—এমন সতর্কবার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা। নির্যাতন, হয়রানি ও নানা ধরনের চাপের মধ্যে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিকই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, যা জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার পথকে ক্রমেই সংকুচিত করছে।

গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে তাদের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে। নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং আইনগত সহায়তাদানকারী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকতার পরিবেশ নানা কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ এবং পেশাগত অনিরাপত্তা—সব মিলিয়ে অনেক সাংবাদিক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।

তারা আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু সাংবাদিকের আচরণও পরিবর্তিত হয়, যা পেশাগত নৈতিকতার পরিপন্থী। এ ধরনের প্রবণতা সাংবাদিকতার সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করে।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলার সংখ্যা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলা হয়, গত এক বছরে শত শত সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলাও হয়েছে। এমন পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তারা বলেন, সাংবাদিকদের ওপর অযাচিত হস্তক্ষেপ যেমন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করে, তেমনি অপসাংবাদিকতা ও পেশাগত দক্ষতার অভাবও বড় সমস্যা। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কখনো কখনো এমন চাপ তৈরি হয়, যা সাংবাদিকদের নৈতিক অবস্থান থেকে বিচ্যুত করতে পারে।

দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হলে শুধু নিরাপত্তাই নয়, সাংবাদিকদের ন্যায্য বেতন, কর্মপরিবেশ এবং পেশাগত মর্যাদাও নিশ্চিত করতে হবে দাবি করেন বক্তারা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিরাপত্তাহীনতায় হুমকিতে গণমাধ্যমের স্বাধীনতা

Update Time : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬