Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের শতক, চারশ’ রানের পথে বাংলাদেশ মধ্যাহ্নভোজে

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

মুশফিকুর রহিমের দারুণ শতকে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। তার ব্যাটিং দৃঢ়তায় দলটি মধ্যাহ্নভোজের বিরতিতে পৌঁছায় শক্ত অবস্থানে এবং চারশ’ রানের লক্ষ্য সামনে রেখে ইনিংস এগিয়ে নিচ্ছে।

বিরতিতে যাওয়ার আগে মুশফিক ১৭৬ বলে ৭১ এবং এবাদত হোসেন শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে নাজমুল হোসেন শান্তর রেকর্ডগড়া সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রানের আক্ষেপ নিয়ে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান তুলে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করে। আজকের (শনিবার) প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করলেন মুশি-লিটনরা।

মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে আরেকটি রেকর্ডে ছাড়িয়ে গেলেন স্বদেশি সব ব্যাটারকে। ভেঙেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালের কীর্তি। এই ম্যাচ শুরুর আগে টেস্টে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল যৌথভাবে তামিম ও মুশফিকের। এরপর আজ (শনিবার) সাবেক সতীর্থ ও বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতিকে ছাড়িয়ে গেলেন মুশি। তামিমকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছেন মুমিনুল হকও। টেস্টে তার পঞ্চাশোর্ধ রানের ইনিংস ৩৯টি।

দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরি করেছেন। ভালো শুরু পেয়েছেন অপর সঙ্গী লিটন দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন। এরপর একটি করে চার-ছক্কায় ১০ রান করে ইমাম-উল-হককে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও আব্বাসের শিকার।

পাকিস্তানি এই পেসারের বলে পুল করতে গিয়ে তাইজুল ২৩ বলে ১৭ রানে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ফলে এখন এবাদতকে সঙ্গে নিয়ে মুশফিক কতদূর এগোতে পারেন সেটাই দেখার অপেক্ষা। তবে টেস্ট সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত’র বলা চারশ রান পূর্ণ করার পথে ঠিকঠাক আছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন আব্বাস।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুশফিকের শতক, চারশ’ রানের পথে বাংলাদেশ মধ্যাহ্নভোজে

Update Time : ০৭:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬