Dhaka ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

শালাউদ্দীন খান
13 / 100 SEO Score

ঝালকাঠির নলছিটিতে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে সুবিদপুর ধোফাবাড়ি থেকে বিষখালী নদীর পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার চলমান এই সড়ক নির্মাণ প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের নকশা ও মানদণ্ড অনুসরণ না করে দায়সারা কাজ করছে। বিশেষ করে সড়কের পাইলিং কাজে বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, যেখানে চারটি রড ব্যবহার করার কথা সেখানে তিনটি রড ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো স্থানে মাত্র একটি রড দিয়ে বাইন্ডিং রিং চার ফুট পরপর স্থাপন করে ঢালাই দেওয়া হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের কাজ বলে অভিযোগ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে এক নম্বর ইটের খোয়ার পরিবর্তে ভাঙা ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বালুর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে না। ফলে নির্মাণ শেষ হওয়ার আগেই রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, বারবার অনিয়মের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। উল্টো দ্রুত কাজ শেষ করার নামে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি উপজেলা প্রকৌশলীর দপ্তরে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এমন নীরব ভূমিকায় হতাশ এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি। তারা অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

এদিকে এলাকাবাসী অবিলম্বে সড়ক নির্মাণকাজের সুষ্ঠু তদন্ত, কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 + 11 =

About Author Information

গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

Update Time : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬