Dhaka ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো নয়, নতুন প্রতিষ্ঠানে খালেদা জিয়ার নামকরণ:প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। বরং তিনি নীতিগতভাবে নির্দেশনা দিয়েছেন, পুরোনো কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে প্রয়োজন হলে নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে এ ধরনের নামকরণ বিবেচনা করা যেতে পারে।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সার-সংক্ষেপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে প্রধানমন্ত্রী এ প্রস্তাবটি অনুমোদন না করে একটি নীতিগত সিদ্ধান্ত প্রদান করেন।

তিনি সুস্পষ্টভাবে অনুশাসন দেন যে, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।’ অর্থাৎ, পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে, প্রয়োজনে নতুন কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নামকরণ বিবেচনা করা যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুরোনো নয়, নতুন প্রতিষ্ঠানে খালেদা জিয়ার নামকরণ:প্রধানমন্ত্রী

Update Time : ০৬:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬