Dhaka ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে ফের প্রাণহানি

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে আবারও বিএসএফের গুলিতে এক বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হন।

স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিকালে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে যান। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নর (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সীমান্তে বিএসএফের গুলিতে ফের প্রাণহানি

Update Time : ০৬:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬