Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক গোল

12 / 100 SEO Score

বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছে ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে অভিষেক ম্যাচেই এই গোল করে নতুন ইতিহাস লিখেছে তারা। তবে অভিজ্ঞ প্রতিপক্ষের দাপটে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে থাকলেও কুরাসাওয়ের এই গোল এখন বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি।

তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পায় কুরাসাও।

তবে আবারও লিড নিতে বেশি দেরি করেনি জার্মানি। ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × one =

About Author Information

বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেক গোল

Update Time : ০৬:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬