সংবাদ শিরোনাম :
বেতন না পেয়ে পোশাক শ্রমিকদের টানা অবস্থান
তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চললেও মালিকপক্ষের কাছ থেকে কোনো সমাধান না


















