Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন বছরেও কাটেনি অনাগ্রহ: বড় সংস্কারের পথে সর্বজনীন পেনশন আজ রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের পথে ঢাকা: তিন দলের ভিন্ন সমীকরণ স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

পাচার সম্পদের কর আদায়ে সরকারের কমিটি

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে ফ্রিজ বা অ্যাটাচ করা হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের পথ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ নির্ধারণের পাশাপাশি কার্যকর ব্যবস্থা নিতে সুপারিশ করবে এই কমিটি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য করণীয় নির্ধারণ করতে হবে। পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।

সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থাকে নিয়ে গঠিত এ কমিটিতে আইন, কর, মানিলন্ডারিং প্রতিরোধ, আর্থিক গোয়েন্দা কার্যক্রম এবং অপরাধ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা এতে সই করেছেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 5 =

About Author Information

পাচার সম্পদের কর আদায়ে সরকারের কমিটি

Update Time : ০৩:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬