সংবাদ শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে ঢাকাগামী আল-আরাফাহ ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।














