সংবাদ শিরোনাম :
ইরান হরমুজ থেকে ফিরিয়ে দিল ভারতীয় জাহাজ
ভারতীয় তেলবাহী একটি ট্যাংকার হরমুজ প্রণালির ওমান উপকূলীয় করিডোর ব্যবহার করতে চাওয়ায় জাহাজটিকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান করিডোর ব্যবহারের বিরোধিতা করে জাহাজটিকে ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে নির্দেশ দেয়।
বুধবার (৮ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রম করা সব বাণিজ্যিক জাহাজ শেষ পর্যন্ত ওমানের পরিবর্তে ইরানের নির্ধারিত করিডোর ব্যবহার করেছে।
এর আগে গত ২৪ জুন পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন একটি সাময়িক করিডোর চালুর ঘোষণা দেয়।























