ফিটনেসে নাজিফা তুষির ১০ রহস্য
দুই মাসের ব্যবধানে মুক্তি পাওয়া দুটি সিনেমায় ভিন্ন দুই চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্যও পরিচিত তিনি। নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার, পর্যাপ্ত ঘুম ও শৃঙ্খলাবদ্ধ জীবনধারার মাধ্যমে নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখেন এই অভিনেত্রী। ছবিতে দেখে নেওয়া যাক, ফিট থাকতে নাজিফা তুষি মেনে চলেন কোন ১০ অভ্যাস।
১ / ১০
তুষি সকালে উঠেই খান রাতে ভিজিয়ে রাখা ত্রিফলা (আমলকী, হরীতকী, বহেড়া) বা চিরতাজাতীয় পানীয়। দিনে পানি খান আড়াই লিটার। ছবি: নকশা
২ / ১০
রাতে ছয় থেকে আট ঘণ্টা ঘুমান। ছবি: নকশা
৩ / ১০
আমিষ আর ভিটামিন বেশি পাওয়া যাবে, এমন খাবারই বেশি থাকে তাঁর পাতে। ছবি: নকশা
৪ / ১০
ত্বকের চর্চায় গুরুত্ব পায় ত্বক পরিষ্কার রাখা ও আর্দ্রতা ধরে রাখা। সানস্ক্রিন ব্যবহার করেন নিয়মিত। ছবি: নকশা
৫ / ১০
ত্বকে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন তুষি। নিমের তেল, মিল্ক অয়েল, গোলাপের তেলসহ বিভিন্ন ফুলের তেল। ছবি: নকশা
৬ / ১০
রূপচর্চায় ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। আম, কলা, পাকা পেঁপে ইত্যাদি ফল লাগান চেহারায়। ছবি: নকশা
৭ / ১০
স্ক্রাব করার জন্য ব্যবহার করেন চালের গুঁড়া, বাদামের গুঁড়া, কফি ইত্যাদি। ছবি: নকশা
৮ / ১০
দুই দিন পরপর অর্গানিক শ্যাম্পু ব্যবহার করেন। ছবি: নকশা
৯ / ১০
তুষি ওয়েট লিফটিং, কার্ডিও, অ্যারোবিকস, পিলাটিস বা জুম্বা এবং যোগব্যায়াম করেন ।ছবি: নকশা
১০ / ১০
দুশ্চিন্তামুক্ত জীবন যাপনের চেষ্টা করেন। ছবি: নকশা




































