Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউতে টিচিং মেথডোলজি কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ‘টিচিং মেথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) সকালে বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি পাঠদানের আগে বিষয়ভিত্তিক পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম। এছাড়া ‘ইফেকটিভ টিচিং অ্যান্ড লার্নিং’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ডা. তাহমিনা বেগম এবং গ্রুপ ওয়ার্ক পদ্ধতি নিয়ে আলোকপাত করেন ডা. মোঃ রাসেল আহমেদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. নূরুন নাহার খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী এবং ডা. আবু ছালেহ মোঃ আবু ওবায়দা।

এই প্রশিক্ষণ কর্মশালা আগামী তিন দিন ধরে চলবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করবেন। আয়োজকদের মতে, এর মাধ্যমে আধুনিক ও ফলাফলভিত্তিক শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের ধারণা আরও সমৃদ্ধ হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএমইউতে টিচিং মেথডোলজি কর্মশালা শুরু

Update Time : ০৯:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬