Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী টিকে থাকার লড়াইয়ে আজ আফগানদের মুখোমুখি বাংলাদেশ সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও আইএমএফের সতর্কসংকেত: মূল্যস্ফীতি ও ঋণের চাপে বাংলাদেশের অর্থনীতি অতিরিক্ত ডিআইজির বাসায় মদপার্টি, ৮৫ জনকে কারাদন্ড দিলেন ডিএমপি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আইভীর গ্রেপ্তার-হয়রানি রোধে হাইকোর্টের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আইভী আগে থেকেই আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু জামিন পাওয়ার পর তাকে আবারও নতুন দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে বারবার নতুন মামলায় তাকে জড়ানো কেন অবৈধ হবে না, আদালত তা জানতে চেয়েছেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং মোতাহার হোসেন সাজু।

শুনানি শেষে আইনজীবীরা জানান, আইভী আগে থেকেই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু এর মধ্যেই তাকে নতুন দুটি মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ (গ্রেফতার দেখানো) করা হয়।

এই শ্যোন অ্যারেস্ট করার বৈধতাকে চ্যালেঞ্জ করেই আদালতে রিট করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে আসামি করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের বিরুদ্ধে করা ওই হত্যা মামলায় আইভী ছিলেন ১২ নম্বর আসামি। এরপর থেকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে।

আদালতের আজকের এই আদেশের ফলে তাকে নিয়ে বারবার নতুন মামলার আতঙ্ক আপাতত কাটল বলে মনে করা হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − two =

About Author Information

আইভীর গ্রেপ্তার-হয়রানি রোধে হাইকোর্টের নির্দেশ

Update Time : ০৫:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬