Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে দুদিন ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের সুবিধার্থে আগামী শনিবার ও রবিবার দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে। এ দুই দিন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।

এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে।

এর ফলে শনিবার ও রবিবার গ্রাহকেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন।

এদিকে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প-সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকদের লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের আগে দুদিন ব্যাংক খোলা

Update Time : ০৫:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬