Dhaka ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় পূজামণ্ডপে পদদলনে নিহত ১৭, হাসপাতালে ৩৫ জন

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতসহ ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপের বের হওয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রবল বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে অতিরিক্ত ভিড় জমে গেলে এ পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে। ঘটনার পর পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “আজ ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সার্বজনিন পূজার প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ব্যাপক বৃষ্টি হওয়ায় প্যান্ডেলের ভেতর সাধারণ মানুষের প্রচুর ভিড় হয়। তখনই অনেকে পদদলিত হন। আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারান। এরপর তাদের মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেছেন, “প্যান্ডেলে ঢোকার গেটটি অনেক সরু ছিল, বের হওয়ার গেটটিও সরু ছিল। ওই এলাকায় কোনো লাইটিংও ছিল না। আমার মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে আছে।”

ঘটনার ভয়াবহতা বেশি হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে ছুটে গেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

অপরদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “চোরবাগান পূজা প্যান্ডেলে পদদলনের ঘটনা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে সব আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং হতাহতদের পরিবারের প্রতি এই শোক সওয়ার মতো শক্তি কামনা করছি।”

সূত্র: এনডিটিভি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − 11 =

About Author Information

কলকাতায় পূজামণ্ডপে পদদলনে নিহত ১৭, হাসপাতালে ৩৫ জন

Update Time : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬