Dhaka ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদরাতে জামাল-আফিদাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী-বাফুফে সভাপতির সাক্ষাৎ

12 / 100 SEO Score

ঈদের আগের দিন চাঁদ রাত। এ রাতেও অনেক আনন্দ উৎসব হয়। জাতীয় ফুটবলার, অ-২০ নারী ও পুরুষ ফুটবলাররা আজকের রাতটি সেভাবে উদযাপন করতে পারছেন না। জামাল ভূঁইয়ারা আজ রাতে ভিয়েতনাম আর আফিদারা কাল সকালে থাইল্যান্ড এবং মোর্শেদরা একই সময় মালদ্বীপে রওনা হবে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ঈদের দিন ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। তাই তিনি মন্ত্রী হওয়ার পর প্রথম ঈদে দেশের দায়িত্ব পালনে ফুটবলারদের বিদেশ গমনের আগে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন।

সিনিয়র ও অ-২০ জাতীয় ফুটবল দল রাজধানীর গুলশানে একই হোটেলে অবস্থান করছে। ইফতারের ঘণ্টা খানেক পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বাংলাদেশ দলের ফুটবলারদের সাথে সাক্ষাৎ করতে যান। এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও সাথে ছিলেন। দুই জনই ফুটবলারদের দেশের জন্য সেরা পারফরম্যান্স করতে উৎসাহিত করেন।সিনিয়র নারী ফুটবলারদের মতো অ-২০ নারী দলও প্রথমবার এশিয়া কাপে খেলছে। এএফসি অ-২০ নারী টুর্নামেন্ট খেলতে আগামীকাল সকালে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্য দেশ ছাড়বেন আফিদারা। দুই পুরুষ দল হোটেলে থাকলেও অ-২০ নারী দল রয়েছে বাফুফে ভবনে। ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে সভাপতি পুরুষ ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাফুফে ভবনে নারী ফুটবলারদের শুভকামনা জানাতে আসেন। মন্ত্রী ও ফেডারেশন সভাপতির চাঁদরাতে অনুপ্রেরণা ও উদ্দীপ্তমূলক বক্তব্যে আফিদারা অনুপ্রাণিত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁদরাতে জামাল-আফিদাদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী-বাফুফে সভাপতির সাক্ষাৎ

Update Time : ০৪:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬