Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এ ছাত্রসংগঠনের কাউন্সিলে সারা দেশের নেতাদের সরাসরি ভোটে জাতীয় নেতৃত্ব নির্বাচন করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশ থেকে আগত তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে নির্বাচিত হবেন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

ছাত্রশক্তি জানিয়েছে, কাউন্সিলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় এ ভোট অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। বিকেল ৫টায় কাউন্সিল উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড আর্ক হাসান ও র‍্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।

কাউন্সিলকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী নেতা কর্মীদের উপস্থিতি ও বিভিন্ন কর্মসূচি থাকবে বলে জানিয়েছে ছাত্রশক্তি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − twelve =

About Author Information

ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন

Update Time : ০৩:৫০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬