Dhaka ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হলেন অভিযুক্ত যুগ্ম সচিব

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে তার ছেলে ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) ড. এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) ড. এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। বৃহস্পতিবারের (৪ জুন) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি ওই দিন (৪ জুন) অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্টান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

উল্লেখ্য, গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৯৯৯-এ ফোন পাওয়ার পর বৃদ্ধা নূর জাহান বেগমের পচা-গলা-পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র ও প্রতিবেশীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন একা বসবাস করতেন। নূর জাহান বেগমের অন্য আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। নূর জাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন। মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাদের।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হলেন অভিযুক্ত যুগ্ম সচিব

Update Time : ০৩:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬