Dhaka ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি খাতে সুইডিশ বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ড্যানিয়েল উলভেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তিনি শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক পদক্ষেপ তুলে ধরেন।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।এ ছাড়া, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জ্বালানি খাতে সুইডিশ বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

Update Time : ০৭:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬