Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় চার নিহত, চালক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
9 / 100 SEO Score

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুর্ঘটনার এক সপ্তাহ পর চালানো অভিযানে বগুড়া থেকে চালক খোকন সিকিদারকে আটক করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন সিকিদার (৩৫) বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের মো ইব্রাহিমের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে নিহত প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে ভ্যানে নীলফামারীর ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া ট-১১-২৪৭২ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মিথিলা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের খাদে ভ্যানটি উল্টে যায়।

এতে একই পরিবারের তিনজনসহ ভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে প্রতিমা রানির স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে ট্রাক চালককে গ্রেপ্তার করেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ট্রাকচাপায় চার নিহত, চালক গ্রেপ্তার

Update Time : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬