Dhaka ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

থেমে থাকব না, তিস্তা প্রকল্প শুরু হবে সময়মতো

12 / 100 SEO Score

থেমে থাকব না, তিস্তা প্রকল্প শুরু হবে সময়মতো,জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। যথাসময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার কথাও জানান তিনি।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন,থেমে থাকব না, তিস্তা প্রকল্প শুরু হবে সময়মতো। তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। একটু অপেক্ষা করতে হবে। আমরা থেমে থাকব না- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়ব।ত্রাণমন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। প্রথম দিন থেকেই এ নিয়ে মন্ত্রীদের সঙ্গে আমার কথা হচ্ছে। তারা আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে।

দুদু বলেন, দিন পাল্টে গেছে, আগের বাংলাদেশ আর নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চান। আমাদের নিজ নিজ অবস্থান থেকে তাকে সহযোগিতা করতে হবে।তিনি জানান, আসন্ন শুকনা মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশজুড়ে ব্যাপক আকারে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চলতি বছর সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি যোগ্য ও প্রকৃত হতদরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে সরকারি সহায়তা সরাসরি ও স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছানো যায়। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের ইফতার, সেহরি ও তারাবীহ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। একই সঙ্গে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।ভূমিকম্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের দুই স্থানে ভূমিকম্প হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া তার এবং তার মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে ভূমিকম্পের বিষয়ে অবহিত করেছেন। আমাদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ঘটনার খোঁজখবর রাখেন।

নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে এসে মন্ত্রী লালমনিরহাটের তিস্তা, মোস্তাফি ও মহেন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।এর আগে, দুপুরে রংপুর নগরীর সাতমাথা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নামাজ শেষে তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

থেমে থাকব না, তিস্তা প্রকল্প শুরু হবে সময়মতো

Update Time : ০৪:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬