নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (NSUAA) এর এক মনোমুগ্ধকর ইফতার মাহফিল অনুষ্ঠিত।
নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (NSUAA) পবিত্র রমজান মাসের প্রশান্তি, সৌহার্দ্য ও বরকত ভাগাভাগি করে নিতে এক মনোমুগ্ধকর ইফতার আয়োজন করেন। ১৮ মার্চ ঢাকার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
NSUAA হলো নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের একটি সম্মানিত সংগঠন। সময়ের সাথে সাথে এটি একটি শক্তিশালী ও প্রভাবশালী বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে ৫০,০০০ এরও বেশি অ্যালামনাই দেশ-বিদেশ থেকে যুক্ত হয়ে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করছেন। সংগঠনটি বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং উন্নয়নমূলক সুযোগ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি NSUAA বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে, যেমন শেয়ারট্রিপ, ক্রিমসন কাপ এবং বাবুল্যান্ড, যা সদস্যদের জন্য পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং এবং বিশেষ সুবিধা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করছে।
২০২৪ ও ২০২৫ সালের সফল ইফতার মাহফিলের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে ছিল উপচে পড়া ভিড়। অ্যালামনাই সদস্যরা একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন, হাসি-আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেন। অনুষ্ঠানটি শুরু হয় NSUAA-এর সভাপতি/ প্রেসিডেন্ট ও সিআইপি মি. আমজাদ হোসেনের বক্তব্যের মাধ্যমে। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তার বক্তব্যে ভবিষ্যতে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাইদের জন্য একটি ক্লাব তৈরির ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, যিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকও; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম যিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি; বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো, যিনি পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও NSU-এর বিভিন্ন স্কুল এর ডীন ; প্রফেসর ড. শাজ্জাদ হোসেন; ড. দীপক কুমার মিত্র; এবং সাবেক ডীন ড. হাসান রেজা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাফল্য ও অ্যালামনাইদের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করে NSUAA কনভেনিং কমিটি, যার নেতৃত্বে ছিলেন সোহেল বিন আজাদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব যিনি মটো লাইফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, ASSEN, ইভি লাইফ বাংলাদেশ ও সিলভার এজ আইটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সহ-সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক রিসার্চ ফেলো । এই সন্ধ্যা ছিল অ্যালামনাইদের মধ্যে ঐক্য, বন্ধন ও স্মৃতির এক উজ্জ্বল প্রতিফলন। এটি শুধু একটি ইফতার অনুষ্ঠান নয়, বরং ছিল একসাথে পথচলার গল্প, পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যতের যৌথ স্বপ্নের প্রতিচ্ছবি। NSUAA তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সংযুক্ত, অনুপ্রাণিত ও ক্ষমতায়নের যে ভূমিকা পালন করছে, তা ভবিষ্যতেও এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে তুলবে।

























