Dhaka ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাম বললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ঘটনার নেপথ্যের অনেক তথ্য তার জানা থাকলেও বাংলাদেশের স্থিতিশীলতা ও দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করছেন না। তবে নাম প্রকাশ করলে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২ জুন) কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় মমতা দাবি করেন, বাংলাদেশের ওই ঘটনার খুনিদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি।

অমিত শাহের নাম উল্লেখ করে মমতা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তা হলো—ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এটা পুলিশের কৃতিত্ব।’

মমতা আরো বলেন, ‘এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজকে সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার। তথ্যভাণ্ডার।’

তবে দেশের স্বার্থে এবং বাংলাদেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে সেই নামগুলো এখনই প্রকাশ করছেন না বলে জানান মমতা।

তিনি বলেন, ‘এত দিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাম বললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা

Update Time : ০৬:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬