Dhaka ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারিশ্রমিক নিয়ে ইভানার অভিযোগ,নির্মাতার ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ওটিটি নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ ঘিরে পারিশ্রমিক ইস্যুতে মুখোমুখি অবস্থানে অভিনেত্রী পারসা ইভানা ও নির্মাতা ফরহাদ আহমেদ ইশান। বকেয়া পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ইভানা। তবে অভিযোগ অস্বীকার করে নির্মাতা দাবি করেছেন, বিষয়টি ভুল বোঝাবুঝির ফল এবং অভিনেত্রীর অভিযোগের অনেকটাই সত্য নয়।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্মাতা ইশানের কাছে পারিশ্রমিক চাওয়ার বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে গতকাল ফেসবুকে পারসা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা টাকা দিয়েছেন, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা (নিয়ে কথা বলা) আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’

পারসা আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’

পারসার অভিযোগের প্রসঙ্গে ইশান এর দায় স্বীকার করে গণমাধ্যমে জানান, ব্যক্তিগত কারণে পারসার পুরো পারিশ্রমিক এখনো পরিশোধ করতে পারেননি তিনি। ইশান বলেন, ‘পারসা আমার কাছে আর ১০ হাজার টাকা পাবেন। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাকে বলেছি দ্রুত তার পাওনা বুঝিয়ে দিব। কিন্তু তিনি হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করলেন প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পায়, যা সত্য নয়। দু-একজন ছাড়া সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছি।’

পারসার বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি। বিষয়টি তাকে জানানোর পরেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এ ছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর পোস্টে শেয়ার করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’

ইশান আরও বলেন, ‘পারিশ্রমিকের সমস্যাটা হয়েছে মূলত নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায়। এর পেছনেও পারসার দায় রয়েছে। জয়দেবপুরে একটা গ্রামীণ পরিবেশে শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে ভালো মানের ওয়াশরুম না থাকার বাহানায় প্রচুর সময় নষ্ট করেছেন তিনি। তাই তিনটি দৃশ্যের শুটিং না করেই আমাদের চলে আসতে হয়। পরে শিল্পীদের শিডিউল মেলাতে পারছিলাম না। তিনিও শিডিউল দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হই।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পারিশ্রমিক নিয়ে ইভানার অভিযোগ,নির্মাতার ভিন্ন দাবি

Update Time : ১১:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬