Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান নির্বাচকে এগিয়ে হাবিবুল বাশার

12 / 100 SEO Score

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল বোর্ড।গেল ৮ মার্চ শেষ হয় আবেদনের সময়সীমা। সবমিলিয়ে ১৬ জন আবেদন করেন এই পদের জন্য। আজ সাক্ষাৎকার গ্রহণ করা হয় বিসিবির পক্ষ হতে, সেখানে প্রধান নির্বাচক হিসেবে এগিয়ে হাবিবুল বাশার সুমন। বলা যায় তিনিই হচ্ছেন নতুন প্রধান নির্বাচক।

এদিকে সহকারী নির্বাচক পদে এগিয়ে আছেন দুই জন। বিসিবির পছন্দের তালিকায় রয়েছেন তুষার ইমরান এবং নাইম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, নাইমই এগিয়ে আছেন। সেই হিসেবে বলা যায় নতুন সহকারী নির্বাচক হিসেবে এই দুই জনের একজন হতে যাচ্ছেন। সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির হয়ে ছিলেন ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও একটি বৈঠক করতে পারে বিসিবি। এরপরই জানা যাবে বিস্তারিত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধান নির্বাচকে এগিয়ে হাবিবুল বাশার

Update Time : ০১:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬